ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে জয়িতা সম্মাননা প্রদান

হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন


উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্ধসঢ়;সান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাসুদ খান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাধবপুর উপজেলার


নির্বাচিত পাঁচজন জয়িতাকে সম্মাননা পত্র, ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

ads
ads
ads

Our Facebook Page

↑